বাংলাদেশ , শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সাপাহারের এ. কে. এম. আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফয়সল, নাকি নতুন মুখ? কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকট, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন আন্তঃইউনিয়ন ফুটবলে পরানপুরের জয়, ভালাইনকে হারাল ৪-২ গোলে রাজশাহী সীমান্তে ভারতীয় মাদক জব্দ, বিজিবির পৃথক অভিযান গাজীপুর জজ কোর্টের সামনে দুই আইনজীবীর ওপর হামলা, পরোয়ানা জারি কালিয়াকৈরে আনসার বাহিনীর সংস্কার: ৪.৫ লাখ সদস্যকে নতুন প্রশিক্ষণ চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২ ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় ডাসকোর বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৩ হাজার চারা
সর্বাধিক পঠিত

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকট, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তীব্র গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েক দিন ধরে আবাসিক, যানবাহন ও শিল্প খাতে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, সিএনজি চালক, রোগী ও ব্যবসায়ীরা। কালিয়াকৈরে গ্যাস সংকট এতটাই প্রকট হয়েছে যে, বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে কয়েক কিলোমিটারজুড়ে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর পৌরসভা, সফিপুর, চন্দ্রা ও মৌচাকসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ অনেক কমে গেছে। অনেক বাড়িতে দিনের পর দিন ঠিকমতো চুলা জ্বলছে না। ফলে রান্না করতে না পেরে বাধ্য হয়ে অনেকে বেশি দামে এলপিজি সিলিন্ডার কিনছেন।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সিএনজি চালক ও জরুরি সেবার সঙ্গে যুক্ত অ্যাম্বুলেন্স চালকেরা। গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক চাহিদামতো গ্যাস পাচ্ছেন না। কালিয়াকৈরের একটি ফিলিং স্টেশনে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকা চালকদের দুপুরে মাত্র ৩০ থেকে ৭০ টাকার গ্যাস দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কয়েক কিলোমিটার যাওয়ার পরই গ্যাস শেষ হয়ে যাচ্ছে।

অ্যাম্বুলেন্স চালক সেলিম জানান, রোগীকে কালিয়াকৈর থেকে ঢাকায় নেওয়ার সময় গ্যাসের জন্য প্রায় চার ঘণ্টা স্টেশনে অপেক্ষা করতে হয়েছে। পরে মাত্র ৩০ টাকার গ্যাস পাওয়া যায়। তার দাবি, রোগীর অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত হাসপাতালে পৌঁছানো জরুরি ছিল। কিন্তু পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় তিনি চরম দুশ্চিন্তায় পড়েন।

এদিকে গ্যাসের অভাবে কালিয়াকৈর উপজেলার ২৩টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে ১৫টি বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে। চালু থাকা কয়েকটি স্টেশনেও সরবরাহ স্বাভাবিক নয়। ফলে সকাল থেকে রাত পর্যন্ত স্টেশনগুলোতে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে।

সিএনজি চালক রফিক মিয়া বলেন, সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে দুপুরে মাত্র ৭০ টাকার গ্যাস পেয়েছেন। এই পরিমাণ গ্যাস দিয়ে পর্যাপ্ত সময় গাড়ি চালানো সম্ভব নয়। এতে দৈনিক আয় কমে যাচ্ছে এবং মালিকের জমা দেওয়াও কঠিন হয়ে পড়ছে।

গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প খাতেও। কালিয়াকৈর শিল্পাঞ্চলের কয়েকটি গার্মেন্টস ও টেক্সটাইল কারখানায় গ্যাসের চাপ কমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি রপ্তানি আদেশ বাতিল এবং শ্রমিক ছাঁটাইয়ের পরিস্থিতি তৈরি হতে পারে।

অন্যদিকে, গ্যাস না থাকায় অনেক এলাকায় গণপরিবহন ও সিএনজি অটোরিকশার সংখ্যা কমে গেছে। এতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। একই সঙ্গে এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

কালিয়াকৈর বাজারের বাসিন্দা হাসিনা বেগম জানান, সকালে কয়েক ঘণ্টা চেষ্টা করেও চুলায় আগুন পাননি। পরে পরিবারের প্রয়োজন মেটাতে বেশি দামে এলপিজি সিলিন্ডার কিনতে হয়েছে। তার অভিযোগ, গ্যাস সংকটের সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী এলপিজির দাম বাড়িয়ে দিয়েছেন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) কালিয়াকৈর জোনাল অফিসের ব্যবস্থাপক জানান, জাতীয় গ্রিডে এলএনজি টার্মিনালের কারিগরি সমস্যার কারণে গ্যাস সরবরাহ কমে গেছে। চাহিদার তুলনায় বর্তমানে প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ গ্যাস পাওয়া যাচ্ছে। এ কারণে আবাসিক ও যানবাহন খাতে গ্যাসের চাপ কমেছে। পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

গ্যাস সংকটে চরম ভোগান্তিতে থাকা কালিয়াকৈরবাসী দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। বিশেষ করে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবায় পর্যাপ্ত গ্যাস নিশ্চিত করার পাশাপাশি আবাসিক ও শিল্প খাতে স্বাভাবিক সরবরাহ ফিরিয়ে আনার দাবি উঠেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
২৬ সময় দৃশ্য