বাংলাদেশ , শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সাপাহারের এ. কে. এম. আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফয়সল, নাকি নতুন মুখ? কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকট, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন আন্তঃইউনিয়ন ফুটবলে পরানপুরের জয়, ভালাইনকে হারাল ৪-২ গোলে রাজশাহী সীমান্তে ভারতীয় মাদক জব্দ, বিজিবির পৃথক অভিযান গাজীপুর জজ কোর্টের সামনে দুই আইনজীবীর ওপর হামলা, পরোয়ানা জারি কালিয়াকৈরে আনসার বাহিনীর সংস্কার: ৪.৫ লাখ সদস্যকে নতুন প্রশিক্ষণ চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২ ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় ডাসকোর বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৩ হাজার চারা
সর্বাধিক পঠিত

পূবাইলে মাদক ব্যবসায়ী পরিবারের হামলায় বৃদ্ধা জাহানারা রক্তাক্ত জখম

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন নারায়ণকুল এলাকায় মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধার ওপর নির্মম হামলার ঘটনা ঘটেছে। এতে মোছাঃ জাহানারা (৫৪) নামে এক নারী গুরুতর আহত হয়ে রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্থানীয় সূত্র ও অভিযোগপত্রে জানা যায়, ভুক্তভোগী জাহানারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি বন্ধের জন্য প্রতিবাদ করে আসছিলেন। অভিযোগে বলা হয়, অভিযুক্ত পরিবারটি এলাকায় মাদকদ্রব্য বিক্রি ও অসামাজিক কার্যকলাপে জড়িত। তাদের কারণে এলাকার যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার দিন, ২৪ এপ্রিল ২০২৬ সকাল প্রায় ৭টার দিকে পূবাইল থানার নারায়ণকুল এলাকায় ড্রিম মডেল (জাপানি স্কুল) সংলগ্ন এরশাদের বাড়ির সামনে জাহানারা একা অবস্থায় ছিলেন। সেই সময় পূর্বপরিকল্পিতভাবে ১ থেকে ৩ নম্বর বিবাদী—মোছাঃ শেফালী, মোঃ সবুজ এবং শহীদুল্লাহ—তার ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আক্রমণকারীরা গাছের মোটা লাঠি দিয়ে জাহানারার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন এবং শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত জাহানারাকে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা রেজিস্ট্রেশন নম্বর ২৭৭৪/০৪ অনুযায়ী তিনি চিকিৎসা গ্রহণ করছেন।

এ বিষয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে পূবাইল মাদক ব্যবসায়ী হামলা ও বৃদ্ধা আহত পূবাইল ঘটনা নিয়ে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

অন্যদিকে অভিযুক্ত শহীদুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান এবং পরে কথা বলবেন বলে মন্তব্য করেন।

পূবাইল থানার ওসি (তদন্ত) আবু বকর জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
৩৪ সময় দৃশ্য