বাংলাদেশ , শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সাপাহারের এ. কে. এম. আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফয়সল, নাকি নতুন মুখ? কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকট, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন আন্তঃইউনিয়ন ফুটবলে পরানপুরের জয়, ভালাইনকে হারাল ৪-২ গোলে রাজশাহী সীমান্তে ভারতীয় মাদক জব্দ, বিজিবির পৃথক অভিযান গাজীপুর জজ কোর্টের সামনে দুই আইনজীবীর ওপর হামলা, পরোয়ানা জারি কালিয়াকৈরে আনসার বাহিনীর সংস্কার: ৪.৫ লাখ সদস্যকে নতুন প্রশিক্ষণ চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২ ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় ডাসকোর বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৩ হাজার চারা
সর্বাধিক পঠিত

মান্দায় ডাসকোর বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৩ হাজার চারা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় ডাসকো ফাউন্ডেশনের এনগেজ প্রকল্পের আওতায় সামাজিক বনায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামে সংক্ষিপ্ত আলোচনা শেষে রাস্তার পাশে একটি গাছের চারা রোপণের মাধ্যমে মান্দায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।

ডাসকো ফাউন্ডেশনের এনগেজ প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে মান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৩ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার রাস্তার পাশে, খালের পাড়ে, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে এবং বিভিন্ন খালি জায়গায় এসব চারা রোপণ করা হবে।

আয়োজকদের মতে, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ ও বৃদ্ধি করা সম্ভব হবে। একই সঙ্গে বনভূমি উজাড়ের ক্ষতিকর প্রভাব কমানো, ভূমিক্ষয় রোধ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি প্রশমনে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ কর্মসূচির আওতায় প্রকল্পের অর্থায়নে ১ হাজার গাছের চারা সরবরাহ করা হবে। বাকি ২ হাজার চারা স্থানীয় সুশীল সমাজের সংগঠন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে রোপণ করা হবে। রোপণের পর এসব গাছের পরিচর্যার দায়িত্বও পালন করবে প্রকল্পসংশ্লিষ্ট স্থানীয় সুশীল সমাজের সংগঠনগুলো।

ডাসকো ফাউন্ডেশন জানিয়েছে, সামাজিক বনায়নের মাধ্যমে স্থানীয় জনগণকে পরিবেশ সংরক্ষণে আরও সম্পৃক্ত করার লক্ষ্য রয়েছে। এর ফলে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেও স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়বে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হোসেন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (সিএ) মো. আল এমরান (মাসুদ রানা), ডাসকো ফাউন্ডেশনের এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার মো. তুহিন ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর নির্মলা রানী দাস, ব্রজেন হেমব্রমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। পর্যায়ক্রমে উপজেলার আরও বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও পরিচর্যার কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
২৮ সময় দৃশ্য