বাংলাদেশ , শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সাপাহারের এ. কে. এম. আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফয়সল, নাকি নতুন মুখ? কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকট, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন আন্তঃইউনিয়ন ফুটবলে পরানপুরের জয়, ভালাইনকে হারাল ৪-২ গোলে রাজশাহী সীমান্তে ভারতীয় মাদক জব্দ, বিজিবির পৃথক অভিযান গাজীপুর জজ কোর্টের সামনে দুই আইনজীবীর ওপর হামলা, পরোয়ানা জারি কালিয়াকৈরে আনসার বাহিনীর সংস্কার: ৪.৫ লাখ সদস্যকে নতুন প্রশিক্ষণ চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২ ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় ডাসকোর বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৩ হাজার চারা
সর্বাধিক পঠিত

গড়েয়ায় মাদকবিরোধী অভিযানে মাদকসেবী আটক কারাদণ্ড

ঠাকুরগাঁও জেলার গড়েয়া এলাকায় মাদক নির্মূলে স্থানীয় জনগণ ও মাদকবিরোধী কমিটির সক্রিয় ভূমিকার অংশ হিসেবে এক মাদকসেবীকে আটক করে প্রশাসনের হাতে সোপর্দ করা হয়েছে। এলাকাজুড়ে মাদকবিরোধী কার্যক্রম জোরদার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গড়েয়া এলাকায় “মাদকবিরোধী কমিটি” গঠন করার পর থেকেই প্রতিটি গ্রামে মাদক বিক্রি, সেবন ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর নজরদারি চালানো হচ্ছে। তরুণ উদ্যোক্তা ও এলাকাবাসীর সমন্বয়ে নিয়মিতভাবে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে মুজাম্মেল হক নামে এক ব্যক্তিকে মাদক সেবনের অভিযোগে স্থানীয় জনগণ ও তরুণ উদ্যোক্তারা যৌথভাবে আটক করেন। পরে স্থানীয় ইউপি সদস্য রব্বানী শাহা (প্রদীপ) এর নেতৃত্বে তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে ২০০ টাকা অর্থদণ্ড ও ২০ দিনের কারাদণ্ড প্রদান করে। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এলাকাবাসী জানান, তারা দীর্ঘদিন ধরে মাদকমুক্ত সমাজ গঠনের জন্য কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে তারা সম্মিলিতভাবে এই উদ্যোগ নিয়েছেন। তাদের মতে, প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণ সক্রিয় না হলে মাদক নির্মূল করা সম্ভব নয়।

স্থানীয় মাদকবিরোধী কমিটির পক্ষ থেকে জানানো হয়, গড়েয়া এলাকায় মাদকের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি প্রতিটি গ্রামকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত অভিযান চালানো হবে।

স্থানীয় প্রশাসনও এ ধরনের জনসম্পৃক্ত উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার আশ্বাস দিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
১৫ সময় দৃশ্য