বাংলাদেশ , শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সাপাহারের এ. কে. এম. আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফয়সল, নাকি নতুন মুখ? কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকট, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন আন্তঃইউনিয়ন ফুটবলে পরানপুরের জয়, ভালাইনকে হারাল ৪-২ গোলে রাজশাহী সীমান্তে ভারতীয় মাদক জব্দ, বিজিবির পৃথক অভিযান গাজীপুর জজ কোর্টের সামনে দুই আইনজীবীর ওপর হামলা, পরোয়ানা জারি কালিয়াকৈরে আনসার বাহিনীর সংস্কার: ৪.৫ লাখ সদস্যকে নতুন প্রশিক্ষণ চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২ ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় ডাসকোর বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৩ হাজার চারা
সর্বাধিক পঠিত

নওগাঁয় ট্রাফিক সেবায় স্কাউটদের প্রশংসা করলেন পুলিশ সুপার

নওগাঁয় ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৯ জন স্কাউট শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নওগাঁ জেলা পুলিশ সুপার। এসএসসি পরীক্ষা চলাকালে ট্রাফিক নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে তাদের স্বেচ্ছাসেবী ভূমিকা প্রশংসিত হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে ওই ৯ জন স্কাউট শিক্ষার্থী নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পুলিশ সুপার শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাদের দায়িত্বশীল, মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা চলাকালে কেডি স্কুল মোড়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং জেলা স্কুলসংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করেন এই স্কাউট শিক্ষার্থীরা। তারা যানজট নিয়ন্ত্রণে সহায়তা করার পাশাপাশি পরীক্ষার্থীদের সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের এই উদ্যোগের ফলে পরীক্ষার সময় সড়কে শৃঙ্খলা বজায় রাখতে অনেকটাই সুবিধা হয়।

পুলিশ সুপার বলেন, সমাজের উন্নয়নে তরুণদের এমন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ অত্যন্ত ইতিবাচক। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনসেবামূলক কর্মকাণ্ডে পুলিশের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান।

এ সময় তিনি শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শুভকামনা ও দোয়া করেন। পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে কাজ করার মানসিকতা ধরে রাখার পরামর্শ দেন।

অন্যদিকে, উপস্থিত স্কাউট শিক্ষার্থীরা জানান, ভবিষ্যতেও তারা বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেবেন। দেশের মানুষের সেবায় এবং জনসচেতনতা বৃদ্ধিতে নিজেদের ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

স্থানীয় সচেতন মহল মনে করছে, নওগাঁয় ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে শিক্ষার্থীদের এমন স্বেচ্ছাসেবী উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে। তরুণদের এই ইতিবাচক অংশগ্রহণ সমাজে দায়িত্ববোধ ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
২৮ সময় দৃশ্য