বাংলাদেশ , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সাপাহারের এ. কে. এম. আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফয়সল, নাকি নতুন মুখ? কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকট, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন আন্তঃইউনিয়ন ফুটবলে পরানপুরের জয়, ভালাইনকে হারাল ৪-২ গোলে রাজশাহী সীমান্তে ভারতীয় মাদক জব্দ, বিজিবির পৃথক অভিযান গাজীপুর জজ কোর্টের সামনে দুই আইনজীবীর ওপর হামলা, পরোয়ানা জারি কালিয়াকৈরে আনসার বাহিনীর সংস্কার: ৪.৫ লাখ সদস্যকে নতুন প্রশিক্ষণ চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২ ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় ডাসকোর বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৩ হাজার চারা
সর্বাধিক পঠিত

সাংবাদিক হয়রানি ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবি মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকদের উদ্যোগে মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মানহানি মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামিরা হলেন—দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, স্টাফ রিপোর্টার সালেহ কায়সার এবং বগুড়া জেলা প্রতিনিধি শামস মাহমুদ তুষার। বক্তাদের দাবি, সংবাদটি ছিল তথ্যভিত্তিক এবং জনস্বার্থে প্রকাশিত, যা গণমাধ্যমের দায়িত্বের অংশ।

বক্তারা আরও বলেন, “সাংবাদিকদের কাজ হলো সমাজের অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার জনগণের সামনে তুলে ধরা। কিন্তু সেই দায়িত্ব পালনের কারণে মামলা দিয়ে হয়রানি করা হলে তা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।” তারা অভিযোগ করেন, এ ধরনের মামলা মতপ্রকাশের স্বাধীনতাকে সংকুচিত করছে এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি তৈরি করছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন অগ্রযাত্রা প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার ইয়াসিন মাহমুদ, সাংবাদিক সোহাগ মোল্লা, হারুন আল রশীদ, নাসিরনগর উপজেলা প্রতিনিধি খ.ম. জায়েদ হোসেন, সজিব হাসান, সিরাজ, কিবরিয়া, নুরুল হুদা, ইসমাইল, আরিফসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বক্তারা অবিলম্বে চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, দাবি মানা না হলে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে সাংবাদিক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং তারা স্বাধীন গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
৩৭ সময় দৃশ্য